সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:২৫ অপরাহ্ণ, জুন ১৩, ২০১৭
সুরমা মেইল ডেস্ক :: প্রবল বর্ষণে রাঙ্গামাটিতে পাহাড় ধসের ঘটনায় উদ্ধার অভিযানে গিয়ে প্রাণ হারিয়েছেন দুই সেনা কর্মকর্তা।
মঙ্গলবার বেলা ১১টার দিকে মানিকছড়িতে সড়ক থেকে মাটি অপসারণের সময় পাহাড়ের মাটিচাপায় তারা নিহত হন।
নিহত সেনা কর্মকর্তারা হলেন- মেজর মাহফুজ ও ক্যাপ্টেন শামীম। তারা রাঙ্গমাটি সেনা রিজিয়নে কর্মরত ছিলেন।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে রাঙ্গামাটি সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক মংখ্য সিং চৌধুরী মারমা জানান, তাদের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। রাঙ্গামাটি জেলা সিভিল সার্জন ডা. শহীদ তালুকদার জানান, মাটি চাপা পড়ে নিহত দুই সেনা কর্মকর্তা সদর হাসপাতালে রাখা হয়েছে।
এদিকে জেলা শহরের বিভিন্ন স্থানে পাহাড় ধসের পর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং নিরাপত্তা বাহিনীর সদস্যরা উদ্ধার কাজ চালাচ্ছেন। এতে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশংকা করছেন স্থানীয়রা।
সোমবার রাত থেকে রাঙ্গামাটি শহরের অধিকাংশ এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে।
Design and developed by ওয়েব হোম বিডি