পীরগঞ্জে দুই বস্তা গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক

প্রকাশিত: ৪:৩০ অপরাহ্ণ, জানুয়ারি ৩, ২০২২

পীরগঞ্জে দুই বস্তা গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক

Manual1 Ad Code

ঠাকুরগাঁও প্রতিনিধি :
ঠাকুরগাওয়ের পীরগঞ্জে দুই বস্তা গাঁজা ও নগদ টাকা সহ আইরীন বেগম নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর।

 

রোববার (০২ জানুয়ারি) দুপুরে পৌর শহরের গুয়াগাও মহল্লায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার স্বামী সুয়েল রানা পালিয়ে যায়।

 

Manual7 Ad Code

জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক ফরহাদ আকন্দ জানান, গোপন সংবাদের ভিত্তিতে সুয়েল রানার বাড়িতে আভিযান চালানো হয়। এ সময় সুয়েলের শয়ন ঘড়ের খাটের নিচ লুকিয়ে রাখা দুই বস্তা গাঁজা উদ্ধার করা হয়। জব্দ করা গাঁজা বিক্রির নগদ ১ লাখ ৩১ হাজার ৩৭০ টাকা। আটক দুই বস্তা গাঁজা সহকারি কমিশনার(ভুমি) কার্যালয়ে ওজন করা হয়। এর ওজন দাড়ায় সাড়ে ২৫ কেজি। যার মুল্য পৌনে ১৩ লাখ টাকা।

 

আটক আইরীন ও তার স্বামীর বিরুদ্ধে পীরগঞ্জ থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দাযের করেছেন মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর।

Manual4 Ad Code

 

Manual3 Ad Code

পীরগঞ্জ থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, বিপুল পরিমান গাঁজা ও গাঁজা বিক্রির টাকা সহ এক মহিলা মাদক ব্যবসায়ীকে আটক করে থানায় মামলা দায়ের করেছে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর।

Manual8 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code