পুকুরে মিললো বিরল প্রজাতির মাছ

প্রকাশিত: ২:৪৩ অপরাহ্ণ, মার্চ ১১, ২০১৮

পুকুরে মিললো বিরল প্রজাতির মাছ

Manual4 Ad Code

রাজশাহীর গোদাগাড়ীতে এক বিরল প্রজাতির মাছ পুকুরে পাওয়া গেছে। মাছটি সচারচর না দেখা যাওয়াই এলাকাবাসী মাছটিকে  এক নজর দেখার জন্য ভীড় জমিয়েছে।

স্থানীয় সূত্রে জানাযায়, শনিবার দুপুরে উপজেলার মোল্লাপাড়া গ্রামের আলমসহ কয়েকজন পুকুরে মাছ মারার জন্য জাল নামায়।

Manual1 Ad Code

অন্যমাছের সাথে বাদামী ও কালো ডোরাকাটা রংঙ্গের প্রায় ১ কেজি ওজনের  মাছটি ধরা পড়ে।মাছটি সম্পন্ন ভিন্ন আকৃতি ও রঙ্গের হওয়াই কেউ মাছটিকে সঠিক নাম সনাক্ত করতে পারে নি।

Manual1 Ad Code

ওই এলাকার বাসিন্দা মোঃ পলাশ বলেন, আমি দুপুরে বাড়ী যাওয়ার সময় গ্রামে গিয়ে পুকুর পাড়ে অনেক লোকের ভীড় দেখতে পাই। সেখানে এই আকৃতির মাছ দেখে অবাক হই। তবে মাছটি দেখতে ভালই লাগছে। কেউ মাছটির নাম ও জাত বলতে পারেনি। মাছটি এখনো বাড়ীতে বাঁচিয়ে রাখা হয়েছে বলে জানান।

Manual1 Ad Code

বিরল প্রাজাতির মাছটি আটক হওয়ায় এলাকায় বেশ চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code