পুরনো নেতৃত্বেই সন্তোষ্ট রাঙামাটি জেলা আ’লীগ

প্রকাশিত: ৯:২৮ অপরাহ্ণ, মে ২৪, ২০২২

পুরনো নেতৃত্বেই সন্তোষ্ট রাঙামাটি জেলা আ’লীগ

Manual8 Ad Code

রাঙামাটি প্রতিনিধি :
ত্রিবার্ষিক সম্মলনের মাধ্যমে রাঙামাটি জেলা আওয়ামী লীগ’র সভাপতি-সেক্রেটারী পদে আবারও দীপঙ্কর তালুকদা ও হাজী মুছা নির্বাচিত হয়েছেন। অনেক নাটকীয়তা হলেও শেষ পর্যন্ত নেতা-কর্মীরা পুরোনোতেই সন্তোষ্ট।

 

সভাপতি পদে বিনা প্রতিদন্ধীতায় রাঙামাটি ৩৯৯নং আসনের সংসদ সদস্য ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার জয় লাভ করে। কাউন্সিলরদের সরাসরি ভোটে সাধারণ সম্পাদক পদে ১শ ৩৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে হাজী মোঃ মুছা মাতব্বর। ১টি ভোট বাতিল হয় এবং ৫ জন ভোট দানে বিরত ছিলো। সর্বমোট ২শ ৪৬ জন কাউন্সিলর’র মধ্যে ২ শ ৪১ জন ভোটে অংশগ্রহণ করে।

Manual5 Ad Code

 

মঙ্গলবার (২৪ মে) বিকেলে রাঙামাটি ক্ষুদ্র নৃগোষ্ঠী ইনস্টিটিউট অডিটোরিয়ামে ত্রি-বার্ষিক কাউন্সিল অধিবেশনে তাদের নাম ঘোষণা করা হয়।

Manual7 Ad Code

 

Manual8 Ad Code

নির্বাচন পরিচালনা করেন, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি, যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবুল আলম হানিফ এমপি, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপনসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দরা।

Manual8 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code