সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৪৭ অপরাহ্ণ, আগস্ট ১, ২০১৭
সুরমা মেইল ডেস্ক :: রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ স্কুলছাত্র পরাগ মণ্ডল অপহরণ মামলার প্রধান আসামি মোক্তার হোসেন ওরফে ল্যাংড়া আমির (৩৫) নিহত হয়েছেন।
সোমবার গভীর রাতে দক্ষিণ কেরানীগঞ্জের মীরেরবাগে এ ঘটনা ঘটে।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি মনিরুল ইসলাম জানান, গভীর রাতে টহল পুলিশের সঙ্গে ল্যাংড়া আমির ও তার সহযোগীদের সঙ্গে এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ অবস্থায় তাকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালে নেয়া হলে জরুরি বিভাগের চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।
প্রসঙ্গত, কেরানীগঞ্জের চাঞ্চল্যকর শিশু পরাগ অপহরণের ঘটনায় জড়িত থাকা এই আমির ওরফে ল্যাংড়া আমির ঘটনার ১২ দিনের মাথায় ২০১২ সালের ২৩ নভেম্বর টঙ্গীতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয় বলে গণমাধ্যমকে জানিয়েছিল পুলিশ। অথচ হাসপাতালে আনার পর বেঁচে ওঠে সে।
Design and developed by ওয়েব হোম বিডি