সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:২৩ অপরাহ্ণ, আগস্ট ২৪, ২০১৭
সুরমা মেইল ডেস্ক :: নোয়াখালীতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ যুবদলের এক নেতা নিহত হয়েছেন।
বুধবার রাত দুইটার দিকে বেগমগঞ্জ উপজেলার আমনুল্লাপুর ইউনিয়নের কৃষ্ণরামপুর এলাকায় কথিত এই বন্দুকযুদ্ধ হয়।
নিহত মো. আলম (৩২) বাড়ি আমনুল্লাপুরের পার্শ্ববর্তী আলাইয়াপুর ইউনিয়নের ভীপপুর গ্রাম। তিনি আমনুল্লাপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন বলে জানান আলাইয়াপুর বিএনপির সাধারণ সম্পাদক নূর হোসেন মানিক।
ঘটনাস্থল থেকে একটি এলজি, একটি পিস্তল ও বেশ কয়েকটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানায় পুলিশ।
Design and developed by ওয়েব হোম বিডি