পূজায় শাড়ি কিনে না দেওয়ায় গৃহবধূর আত্মহত্যা

প্রকাশিত: ১২:৫৮ পূর্বাহ্ণ, অক্টোবর ১২, ২০২১

পূজায় শাড়ি কিনে না দেওয়ায় গৃহবধূর আত্মহত্যা

Manual7 Ad Code

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে পূজায় শাড়ি কিনে না দেওয়ায় স্বামীর সাথে অভিমান করে নিজ শয়ন কক্ষে সরের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন দিতি রাণী (১৮) নামে এক গৃহবধূ। ঠাকুরগাঁও সদর উপজেলার ৬নং আউলিয়াপুর ইউনিয়নের কচুবাড়ী নাফিত পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

 

Manual8 Ad Code

নিহত দিতি রাণী সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের কচুবাড়ী নাপিতপাড়া গ্রামের ভমর রায়ের স্ত্রী।

 

পুলিশ এবং স্থানীয় এলাকাবাসী জানায়, গত দেড় মাস আগে নিজের বড় বোনের দেবরের সাথে প্রেম করে দিতি রাণীর বিয়ে হয় স্বামী ভোমর রায়ের সাথে।

 

Manual4 Ad Code

রোববার (১০ অক্টোবর) ভূল্লী বাজারে স্বামীর কাছে দামি শাড়ি কিনে চাইলে স্বামী না দেওয়ায় বাসায় গিয়ে তাদের মধ্যে বাকবিতন্ডা হয়। অভিমানে রাতে সে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দেয়। তার স্বামী ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে তাকে উদ্ধার করে রাতে হাসপাতালে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেলে রেফার্ড করেন, রংপুর যাওয়ার পথে মৃত্যুবরণ করেন।

 

স্বামী ভোমর রায় বলেন, ভাইয়ের শালিকাকে প্রেম করে বিয়ে করি। আমি রাজমিস্ত্রীর কাজ করায় তেমন রোজগার না থাকায় সংসারে অভাব অনটন লেগে থাকতো। পূজায় শাড়ী কিনার জন্য বাজারে গিয়েছিলাম আমার কাছে মাত্র ১ হাজার টাকা ছিলো। কিন্তু সে কমদামে শাড়ী নিবে না। এই অভিমানে বাসায় এসে ফাঁস লাগায়।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানার অফিসার ইনচার্জ তানভীরুল ইসলাম জানান, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Manual8 Ad Code

 

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code