পূর্বাঞ্চলে সড়ক দুর্ঘটনায় ৩২ জনের মৃত্যু

প্রকাশিত: ৬:৩০ অপরাহ্ণ, জুন ১১, ২০১৬

পূর্বাঞ্চলে সড়ক দুর্ঘটনায় ৩২ জনের মৃত্যু

Manual5 Ad Code

1465545070-300x200আন্তর্জাতিক ডেস্ক : সুদানের রাজধানী ও পূর্বাঞ্চলীয় নগরী পোর্ট সুদান সিটির মধ্যে সংযোগ স্থাপনকারী সড়কে বৃহস্পতিবার এক দুর্ঘটনায় ৩২ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরো ১২ জন। সুদান ট্রিবিউন জানিয়েছে, খার্তুম থেকে প্রায় ৫৩০ কিলোমিটার উত্তরপূর্বে আল-রাওজাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে আরো বলা হয়, একটি যাত্রীবাহী বাসের সঙ্গে জ্বালানিবাহী গাড়ির সংঘর্ষে এ ঘটনা ঘটে। বাসের যাত্রীরা ওমরাহ পালনের জন্য সৌদি আরব যাচ্ছিল। খবর বার্তা সংস্থা সিনহুয়া’র। প্রত্যক্ষদর্শীরা জানায়, খারাপ আবহাওয়া ও দৃশ্যমানতার অভাবের জন্যই এ দুর্ঘটনা ঘটে। গত জানুয়ারিতে সুদানের জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন অব ট্রাফিক পুলিশ জানায়, ২০১৫ সালে দেশটিতে সড়ক দুর্ঘটনায় ১৬৬২ জন প্রাণ হারায়।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual7 Ad Code