প্যারাডাইস পেপার্স কেলেঙ্কারিতে অমিতাভ বচ্চনসহ ৭১৪ ভারতীয়ের নাম

প্রকাশিত: ৪:৩৩ অপরাহ্ণ, নভেম্বর ৬, ২০১৭

প্যারাডাইস পেপার্স কেলেঙ্কারিতে অমিতাভ বচ্চনসহ ৭১৪ ভারতীয়ের নাম

Manual8 Ad Code

প্যারাডাইস পেপার্স কেলেঙ্কারিতে এখন পর্যন্ত বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চনসহ ৭১৪ জন ভারতীয়ের জড়িতে কথা জানাচ্ছে দেশটির গণমাধ্যম ইন্ডিয়া টু ডে।

যাদের নাম রয়েছেন তারা হলেন, আরেক বলিউড তারকা সঞ্জয় দত্তের স্ত্রী মনিতা দত্ত, মোদীর সরকারের অর্থ প্রতিমন্ত্রী জয়ন্ত সিনহা, করপোরেট লবিস্ট নিরা রাডিয়া ও ফোর্টিস এসকোটস হার্ট ইনস্টিটিউট এর চেয়ারম্যান অশোক শেঠসহ বেশ কিছু সেলিব্রেটি ও নেতা-মন্ত্রীদের নাম।

Manual8 Ad Code

ইন্ডিয়া টুডের খবর অনুযায়ী, বিশ্বের মোট ১৮০টি দেশের ধনপতিদের নাম রয়েছে এই পেপার্সে। তার মধ্যে নামের ভিত্তিতে ভারত ১৯ নম্বরে। ভারতের মোট ৭১৪ জনের নাম রয়েছে এই প্যারাডাইস পেপার্সে।

Manual7 Ad Code

রবিবার (৫ নভেম্বর) মধ্যরাতে ফাঁস হওয়া এই কেলেঙ্কারিতে আপাতত সবচেয়ে বড় নামটি ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের। আরও রয়েছে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও মার্কিন মন্ত্রীসহ বিশ্বের অনেক প্রভাবশালীর নাম।

Manual1 Ad Code

এক বছর আগে পানামা পেপারস কেলেঙ্কারি ফাঁস করে বিশ্বজুড়ে হৈচৈ ফেলে দিয়েছিল জার্মান দৈনিক জিতডয়েচ সাইতং। এবারও তারাই বিশ্বের খ্যাতিমান রাজনীতিবিদ, তারকা, করপোরেট অঙ্গনের ক্ষমতাধর ও ব্যবসায়ী নেতাদের আর্থিক লেনদেন ফাঁস করেছে। পানামা পেপারসের পর এটাকে বলা হচ্ছে ‘প্যারাডাইজ পেপারস’।

বারমুডায় অবস্থিত অ্যাপলবাই নামের এক আইনি সহযোগী সংঘটনের গোপন নথি জোগাড় করে সেটা তারা দিয়ে দিয়েছে আন্তর্জাতিক অনুসন্ধানী সাংবাদিক সংগঠন আইসিআইজে-কে। ৬৭টি দেশের ৩৮০ জন সাংবাদিক ১ কোটি ৩৪ লাখ ডকুমেন্টস এখন তদন্ত করে দেখছেন। তদন্তে ১৮০টি দেশের নাগরিক কিংবা প্রতিষ্ঠানের নাম এসেছে। যার অধিকাংশ তথ্যই বিভিন্ন দেশের রাজনীতিবিদদের। যারা কর থেকে বাঁচার জন্য বিভিন্ন ট্যাক্স হেভেনে বিনিয়োগ করে আর্থিকভাবে লাভবান হচ্ছেন।

Manual3 Ad Code

এদিকে আইসিআইজে -র অন্যতম সহযোগী হিসেবে তালিকায় থাকা ভারতীয়দের তথ্য অনুসন্ধান করেছে দেশটির গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস৷ জানা গেছে, আগামী কয়েক দিনে ৪০টি রিপোর্টে এই কালো টাকার তথ্য ফাঁস করতে চলেছে ওই ইন্ডিয়ান এক্সপ্রেস। পূর্ণাঙ্গ তথ্য প্রকাশ হলেই বেরিয়ে আসবে কেলেঙ্কারিতে জড়িত দেশটির আরও অনেক রতি-মহারতি নাম।

অন্যদিকে পানামা পেপার্সের জেরে গদি হারিয়েছেন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। এবার প্যারাডাইস পেপার্সে নাম জড়াল পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী শওকত আজিজেরও। তবে বাংলাদেশের কারও নাম এ তালিকায় আছে কিনা তা এখনো জানা যায়নি।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code