প্রতিবন্ধী ও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে হুইল চেয়ার, বাইসাইকেল বিতরণ

প্রকাশিত: ৭:৪৯ অপরাহ্ণ, ডিসেম্বর ৬, ২০২২

প্রতিবন্ধী ও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে হুইল চেয়ার, বাইসাইকেল বিতরণ

Manual3 Ad Code

ঠাকুরগাঁও প্রতিনিধি :
ঠাকুরগাঁও জেলায় প্রতিবন্ধী ও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে হুইল চেয়ার, বাইসাইকেল, সেলাই মেশিন ও ডেলিভারী বেড বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৬ ডিসেম্বর  ঠাকুরগাঁও) সদর উপজেলা পরিষদের অডিটরিয়ামে এ বিতরণ অনুষ্ঠিত হয়।

 

Manual8 Ad Code

ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদের আয়োজনে বিতরণ অনুষ্ঠানে ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তাহের মোঃ সামসুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য দেন, প্রধান অতিথি বাংলাদেশ আ’লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদস সদস্য রমেশ চন্দ্র সেন এমপি, বিশেষ অতিথি ঠাকুরগাঁও সদর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি অ্যাডভোকেট অরুণাংশু দত্ত টিটো, ঠাকুরগাঁও সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রশীদ, ঠাকুরগাঁও জেলা আ’লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম স্বপন, ঠাকুরগাঁও জেলা কৃষকলীগের সভাপতি পবারুল ইসলাম প্রমুখ।

 

Manual1 Ad Code

উক্ত অনুষ্ঠানে ঠাকুরগাঁও সদর উপজেলার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ, কমিউনিটি কিনিকের প্রতিনিধি, হুইল চেয়ার গ্রহণকারি ও বিভিন্ন স্কুলের বাইসাইকেল শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

 

Manual5 Ad Code

এ সময় ঠাকুরগাঁও সদর উপজেলায় এডিবি ও জাইকার অর্থায়নে ২২টি ইউনিয়নের মধ্যে ৬৫টি বাইসাইকেল, ৩৫টি হুইল চেয়ার ও ৩৪টি সেলাই মেশিন বিতরণ করা হয়। এছাড়াও সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে উন্নতমানের ২১টি ডেলিভারী সেট ও একটি করে টেবিল বিতরণ করা হয়।

Manual3 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code