প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে রাঙামাটিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

প্রকাশিত: ১১:৩২ অপরাহ্ণ, জুন ৪, ২০২২

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে রাঙামাটিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

Manual2 Ad Code

রাঙামাটি প্রতিনিধি :
আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি এবং হত্যার হুমকির’ প্রতিবাদে রাঙামাটি জেলা আওয়ামী লীগ
বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে।

Manual8 Ad Code

 

শনিবার সকালে রাঙামাটি জেলা আওয়ামীলীগ’র আয়োজনে বনরুপা সিএনজি অটোরিকশা ষ্ট্যান্ডে মিছিল পরবর্তী বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন, জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক হাজী মোঃ মুসা মাতব্বর।

Manual1 Ad Code

 

বিক্ষোভ সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি চিংকিউ রোয়াজা, জেলা আওয়ামী লীগ সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন, জেলা আওয়ামীলীগ প্রচার সম্পাদক রফিকুল মাওলা, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনসুর আলী, শ্রমিক লীগ সেক্রেটারী শামসুল আলম, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শাওয়াল উদ্দীন, জেলা যুবলীগ সেক্রেটারী নুর মোহাম্মদ কাজল, মৎস্যজীবি লীগ সভাপতি উদয়ন বড়ুয়া, ছাত্রলীগ সাধারণ সম্পাদক প্রকাশ চাকমা প্রমূখ নেতৃবৃন্দ।

Manual3 Ad Code

 

Manual5 Ad Code

এর আগে রাঙামাটি পৌরসভা চত্ত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। বিক্ষোভ মিছিলটি শহরের সমাবেশ টি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে বনরূপাস্থ সিএনজি অটোরিকশা ষ্ট্যান্ডে এসে সমাবেশে রূপ লাভ করে।


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code