সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:২৭ অপরাহ্ণ, এপ্রিল ২৬, ২০২২
রাঙামাটি প্রতিনিধি :
মুজিববর্ষে প্রধানমন্ত্রী কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পারিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের অংশ হিসাবে তৃতীয় ধাপে রাঙামাটিতে ২০৬টি পরিবার ঘর পাচ্ছে।
মঙ্গলবার (২৬ এপ্রিল) প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই ঘর প্রদান আনুষ্ঠানের উদ্বোধন করেন। পাহাড়ের পিছিয়ে পড়া হতদরিদ্র লোকজন প্রধানমন্ত্রীর এই উপহার পেয়ে খুবই খুশী।
রাঙামাটির কাউখালী উপজেলা অডিটোরিয়ামে ঘর বিতরণ’র উদ্বোধনী অনুষ্ঠানে রাঙামাটি জেলা থেকে ভিডিও কন্ফারেন্সে যুক্ত হয়েছেন, খাদ্য মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি, জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী, জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক শিল্পী রাণী রায়, কাউখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান শামসুদোহা চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা বেগম, কাউখালী নির্বাহী কর্মকর্তা নাজমুন আরা সুলতানাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও আওয়ামীলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
তৃতীয় পর্যায়ে রাঙামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি উপজেলায় ৯০টি, লংগদু উপজেলায় ১০টি, নানিয়ারচর উপজেলায় ১১টি, বরকল উপজেলায় ৫৫টি এবং কাউখালী উপজেলায় ৪০ টিসহ সর্বমোট ২০৬টি গৃহের নির্মাণ কাজ সম্পন্ন করে উপকারভোগীদের কাছে হস্তান্তর করা হয়েছে।
Design and developed by ওয়েব হোম বিডি