সিলেট ২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৪১ অপরাহ্ণ, জুলাই ৫, ২০১৮
এবারের বাজেটে শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ দেয়া হয়েছে। শিক্ষা ছাড়া কোন দেশ বা জাতীর উন্নয়ন সম্ভব নয়। যতক্ষন পর্যন্ত একজন মানুষ শিক্ষা গ্রহণ করবে না, ততোক্ষন পর্যন্ত সে আশরাফুল মাখলুকাতের অর্ন্তভূক্ত হতে পরে না। তাই আমাদের সকলেরই শিক্ষা গ্রহণের পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে এগিয়ে আসতে হবে।
বৃহস্পতিবার (০৫ জুলাই) বেলা সাড়ে ১১টায় দিনাজপুরের পার্বতীপুরে প্রায় ২কোটি ৯৫ লক্ষ টাকা ব্যয়ে নবনির্মিত নুরুল হুদা উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবন উদ্ভোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন অর্থ মন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।
ডাঙ্গার হাট নুরুল হুদা উচ্চ বিদ্যালয় মাঠে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার (এমপি), বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আ ম মু নুরুল আনাম, সাবেক সচিব ও অনির্বান বাংলাদেশের চেয়ারম্যান লুৎফুল্লাহিল মজিদ, জেলা প্রশাসক আবু নঈম মোঃ আব্দুস সবুর, পুলিশ সুপার হামিদুল আলম, উপজেলা নির্বাহী অফিসার রেহানুল হক, সহকারী পুলিশ সুপার রফিকুল ইসলাম, জেলা মাধ্যমিক ও উচ্চ মাধমিক শিক্ষা বোর্ডের সচিব আমিনুল ইসলাম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করীমসহ আরো অনেকে।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি