প্রেমিকের ছুরিকাঘাতে প্রেমিকা খুন

প্রকাশিত: ১:৩২ পূর্বাহ্ণ, জানুয়ারি ৫, ২০১৮

প্রেমিকের ছুরিকাঘাতে প্রেমিকা খুন

Manual2 Ad Code

রাজধানীর গুলশানে প্রেমিকের ছুরিকাঘাতে লিমা (২০) নামে এক তরুণীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সম্পর্কের অবনতি হওয়ায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে বলে ধারনা করছে পুলিশ।

Manual6 Ad Code

গুলশান থানার পরিদর্শক (তদন্ত) মো. সালাউদ্দিন জানান, গত ৩১ ডিসেম্বর গুলশান ২ নম্বর এলাকায় একটি বিউটি পার্লারে ডিউটিরত অবস্থায় ছিলেন লিমা নামের ওই তরুণী। দুপুরে প্রেমিক আরমান পার্লারের ভেতরে ঢুকে লিমাকে এলোপাথারি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করা হলে বৃহস্পতিবার চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

Manual8 Ad Code

অভিযুক্ত আরমানকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code