সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৪১ অপরাহ্ণ, মার্চ ২০, ২০২১
ফরিদপুর সংবাদদাতা : ফরিদপুরের ভাঙ্গায় রাজশাহীগামী মধুমতি এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় শ্যালো ইঞ্জিনচালিত নসিমনের দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুইজন।
শনিবার (২০ মার্চ) দুপুরে ভাঙ্গা থানার নোয়াপাড়া জানদি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মাদারীপুরের আনন্দবাজার গ্রামের আরব ফরাজীর ছেলে রফিক ফরাজী, একই গ্রামের আবুল হোসেনের ছেলে সোহেল মিয়া।
ভাঙ্গা রেলস্টেশনের ম্যানেজার মো. শাজাহান জানান, মধুমতি এক্সপ্রেস ট্রেনটি রাজশাহী থেকে ভাঙ্গা আসছিল। ভাঙ্গা রেলস্টেশনের এক কিলোমিটার আগে জানদি রেলক্রসিং অতিক্রম করার সময় তালগাছের গুঁড়ি বহনকারী নসিমনটি রেললাইনের উপর উঠে আসে। এ কারণে এ দুর্ঘটনা ঘটেছে।
তিনি বলেন, এ দুর্ঘটনায় গুরুতর আহত আবুল হোসেন নামে একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত আরেকজনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
Design and developed by ওয়েব হোম বিডি