ফসলের ক্ষেতের মিললো যুবকের লাশ উদ্ধার

প্রকাশিত: ৬:৪৩ অপরাহ্ণ, অক্টোবর ২৭, ২০২২

ফসলের ক্ষেতের মিললো যুবকের লাশ উদ্ধার

Manual6 Ad Code

ঠাকুরগাঁও প্রতিনিধি :
ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলায় হুসেন আলী (২৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

 

Manual8 Ad Code

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকালে রানীশংকৈল উপজেলার ধর্মগড় ইউনিয়নের বাবুল দীঘি এলাকায় ধানক্ষেত থেকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়।

Manual5 Ad Code

 

হুসেন আলী রানীশংকৈল উপজেলার ধর্মগড় ইউনিয়নের চ্যাংমারি গ্রামের নুরুল হকের ছেলে।

Manual2 Ad Code

 

রাণীশংকৈল থানার ওসি এস এম জাহিদ ইকবাল বিষয়টি নিশ্চিত করেছেন।

 

স্থানীয়দের বরাতে ওসি জানান, বৃহস্পতিবার সকালে বাবুল দীঘি এলাকার একটি ধানক্ষেতে ঐ যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে। মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে।

Manual8 Ad Code

 

প্রাথমিকভাবে মরদেহ দেখে ধারণা করা হচ্ছে, শ্বাসরোধে হুসেন আলীকে হত্যা করা হয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

 

এ ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যু (ইউডি) মামলার প্রস্তুতি চলছে।


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code