ফুলবাড়ী বাঁশঝাড় থেকে নারীর পোড়া লাশ উদ্ধার

প্রকাশিত: ১২:৩৫ অপরাহ্ণ, এপ্রিল ৮, ২০১৭

ফুলবাড়ী বাঁশঝাড় থেকে নারীর পোড়া লাশ উদ্ধার

Manual8 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: দিনাজপুরের ফুলবাড়ীতে হাত-পা পোড়ানো অবস্থায় কপোতী রাণী চৌধুরী নামে এক গৃহবধূর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

Manual6 Ad Code

গতকাল শুক্রবার সকাল ৯টার দিকে পৌরসভার সুজাপুর গ্রামের রাস্তার পাশের একটি বাঁশঝাড় থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।

Manual6 Ad Code

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ওই গৃহবধূর স্বামী, সতীন ও সতীনের ছেলেকে আটক করা হয়েছে। নিহত কপোতী রাণী সুজাপুর গ্রামের পল্লী চিকিৎসক সাধনা নন্দন চৌধুরীর স্ত্রী।

Manual7 Ad Code

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ নাসিম হাবিব জানান, শুক্রবার এলাকাবাসী বাঁশঝাড়ে পোড়া মৃতদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে মৃতদেহটি উদ্ধার করে। তবে কথা কাটাকাটি এবং পরবর্তীতে কপোতী রাণীকে না পাওয়া নিয়ে একটি সাধারণ ডায়েরি হয়েছে। বিষয়টি খতিয়ে দেখতে জিজ্ঞাসাবাদের জন্য ৩ জনকে আটক করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual6 Ad Code