ফেনীতে সেপটিক ট্যাংক বিস্ফোরণে ৩ ভাইয়ের মৃত্যু

প্রকাশিত: ৭:২৬ অপরাহ্ণ, জুলাই ২৬, ২০২২

ফেনীতে সেপটিক ট্যাংক বিস্ফোরণে ৩ ভাইয়ের মৃত্যু

Manual3 Ad Code

সুরমা মেইল ডেস্ক :
ফেনীর নাজির রোডের একটি বস্তিতে সেপটিক ট্যাংক বিস্ফোরণে ৩ ভাইয়ের মৃত্যু হয়েছে। তারা পেশায় নির্মাণ শ্রমিক ছিলেন বলে জানা গেছে।

Manual8 Ad Code

 

Manual8 Ad Code

ফায়ার সার্ভিস জানায়, মঙ্গলবার (২৬ জুলাই) সকালে নাজির রোডের আনোয়ার উল্লাহ সড়কে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে একজন ও ফেনী জেনারেল হাসপাতালে বাকি দুজনের মৃত্যু হয়।

 

আরও জানা গেছে, নিহতদের মরদেহ উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে। নিহতদের বাড়ি বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলার পঞ্চকরণ ইউনিয়নের ২নং ওয়ার্ডে বলে জানা গেছে। এই শ্রমিকরা নির্মাণাধীন বাড়িটির সেপটিক ট্যাংকের ওপর টিনের বেড়া দিয়ে বসবাস করতেন এবং বিভিন্ন জায়গায় কাজ করতেন।

 

Manual3 Ad Code

মঙ্গলবার ফেনীতে বৃষ্টি হওয়ায় তারা কাজে যায়নি এবং সেখানে ঘুমিয়েছিল। ঘুমন্ত অবস্থায় সেপটিক ট্যাংকের বিস্ফোরণ ঘটে। এতে ভবনটির ছাদের একটি অংশেও ফাটল ধরেছে।

 

ফেনী ফায়ার সার্ভিসের কর্মকর্তা পূর্ণ চন্দ্র মুৎসুদ্দি বলেন, নির্মাণাধীন ভবনটিতে সেপটিক ট্যাংকের গ্যাস অপসারিত হওয়ার কোনো ব্যবস্থা ছিল না, ফলে এই দুর্ঘটনা ঘটতে পারে।

 

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নিজাম উদ্দিন সেপটিক ট্যাংক বিস্ফোরণে তিনজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

Manual2 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code