সিলেট ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:০৯ অপরাহ্ণ, মার্চ ২৬, ২০১৬

সুরমা মেইল নিউজ : ফেসবুকে রাষ্ট্র, সরকার ও ধর্ম নিয়ে উস্কানিমূলক মন্তব্য ও জিহাদের ডাক দেয়ার অভিযোগে বিয়ানীবাজার থানা পুলিশ গ্রেফতার করেছে জাহেদ আহমদ মুরাদ (২০) নামের এক ছাত্রকে। সে বিয়ানীবাজার পৌর এলাকার খাসাড়িপাড়া গ্রামের মুক্তিযোদ্ধা সিরাজ উদ্দিনের ছেলে। মুরাদ ওয়ার্ড ছাত্র জমিয়তের সেক্রেটারী বলে জানা গেছে।শুক্রবার গভীর রাতে পুলিশ তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার প্রস্ততি নেয়া হচ্ছে বলে পুলিশ জানিয়েছে। বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জুবের আহমদ জানান, মাদ্রাসা ছাত্র মুরাদ দীর্ঘদিন থেকে তার ফেসবুক পেজে রাষ্ট্র, সরকার এবং ধর্মীয় উস্কানীমূলক মন্তব্য করে আসছে। সর্বশেষ সে সবাইকে জিহাদের প্রস্তুতি নেয়ার আহবান জানিয়ে একটি মন্তব্য পোস্ট করে। আইনশৃংখলা বাহিনীর সাইবার অপরাধ বিশেষজ্ঞরা বিষয়টি নজরে এনে তাকে গ্রেফতারের জন্য তৎপর হয়ে ওঠেন। পরে তাকে গ্রেফতার করা হয়। ওসি জানান, শনিবার দুপুরে তাকে ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে। বিয়ানীবাজার উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এম এ কাদির ওই মাদ্রাসা ছাত্রের পিতা একজন মুক্তিযোদ্ধা বলে নিশ্চিত করেছেন। এদিকে উপজেলার আঙ্গুরা মোহাম্মদপুর মাদ্রাসার শিক্ষক মাওলানা আবু ইউসুফ জানান, মুরাদ কয়েক বছর আগে তাদের মাদ্রাসায় ভর্তি হলেও পরে তার ছাত্রত্ব বাতিল করা হয়। বর্তমানে সে কোন মাদ্রাসার ছাত্র তা তিনি জানাতে পারেননি।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি