বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে ‘চ্যারিটি ভিলেজ অর্গানাইজেশন’র ব্যতিক্রমী উদ্যোগ

প্রকাশিত: ৩:১৫ অপরাহ্ণ, মার্চ ১৭, ২০২২

বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে ‘চ্যারিটি ভিলেজ অর্গানাইজেশন’র ব্যতিক্রমী উদ্যোগ

Manual7 Ad Code

ঠাকুরগাঁও প্রতিনিধি :
ঠাকুরগাঁওয়ে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে স্বেচ্ছাসেবী সংগঠন “চ্যারিটি ভিলেজ অর্গানাইজেশন”র পক্ষ থেকে ব্যতিক্রমী উদ্যোগ গ্রহন করা হয়।

 

বৃহস্পতিবার লোকায়ন জীবনবৈচিত্র যাদুঘর প্রাঙ্গনে সংগঠনের পক্ষ থেকে গরীব, অসহায়, দু:স্থ এবং এতিম শিশুদের মাঝে মাস্ক, চকলেট, জুস, নাস্তা ও উন্নতমানের খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

Manual2 Ad Code

 

Manual8 Ad Code

“মনবতার সেবায় আমরা, সেবাই আমাদের মূল লক্ষ্য” এই শ্লোগানে সংগঠনের জেলা শাখার আয়োজনে ও সংগঠনের সিইও সাঈদ রহমানের নির্দেশনায় দিনব্যাপী প্রায় ৪০জন শিশুর অংশগ্রহনে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

 

Manual7 Ad Code

এ সময় শিশুদের মাঝে মাস্ক, চকলেট, জুস, সকালের নাস্তা ও দুপুরে উন্নত মানের খাবার পরিবেশন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনটির এডমিন ওয়াসিফুর রহমান আসিফ, ইসরাত জাহান ইতি, মমতা আক্তার মোমো, ভোলেন্টিয়ার লিসা আক্তার, মিথিলা, ফারহানা, লাবন্য, বাবু স¤্রাট, ফজলে রাব্বিসহ অন্যান্য সদস্যরা। বিকেলে গরীব, অসহায়, দু:স্থ এবং এতিম শিশুদের অংশগ্রহনে মনোজ্ঞ ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। শেষে অংশগ্রহনকারী শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Manual2 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code