বঙ্গবন্ধু হত্যা মামলার বাদী মুহিতুলের ইন্তেকাল, প্রধানমন্ত্রীর শোক

প্রকাশিত: ৫:২৩ অপরাহ্ণ, আগস্ট ২৫, ২০১৬

বঙ্গবন্ধু হত্যা মামলার বাদী মুহিতুলের ইন্তেকাল, প্রধানমন্ত্রীর শোক

Manual3 Ad Code
muhitul

সংগৃহীত

সুরমা মেইল ডেস্ক :: বঙ্গবন্ধু হত্যা মামলার বাদী এএফএম মুহিতুল ইসলাম বৃহস্পতিবার (২৫ আগস্ট) দুপুরে মারা গেছেন। ইন্না লিল্লাহি…… রাজিউন। তার মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক জানিয়েছেন।

Manual5 Ad Code

মৃত্যুর আগে তিনি সংজ্ঞাহীন অবস্থায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আইসিইউতে লাইফ সাপোর্টে ছিলেন। ৬৩ বছর বয়সী এ মুক্তিযোদ্ধা ১২ জুলাই থেকে এ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সুস্থ অবস্থায় তিনি মনেপ্রাণে চাইতেন, বঙ্গবন্ধুর সব হত্যাকারীর যেন বিচার দেখে যেতে পারেন। অসুস্থ হওয়ার পর হাসপাতালের বেডে শুয়ে আরেকটি ইচ্ছে প্রকাশ করেন তিনি- প্রধানমন্ত্রী যদি একবার একটু সময়ের জন্য তাকে দেখে যেতেন।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code