বন্ধুকে হত্যার পর একাই পড়েন জানাজা, মাফ চেয়ে লাশ গুম

প্রকাশিত: ৪:৩০ পূর্বাহ্ণ, এপ্রিল ২৬, ২০২১

বন্ধুকে হত্যার পর একাই পড়েন জানাজা, মাফ চেয়ে লাশ গুম

Manual5 Ad Code

সুরমা মেইল ডেস্ক : স্ত্রীর সঙ্গে পরকীয়া সন্দেহে বন্ধুকে হত্যার পরিকল্পনা। সেই পরিকল্পনা অনুযায়ী নিয়ে যান নির্জন এলাকায়। এরপর রেঞ্জ দিয়ে মাথায় আঘাত ও ছুরিকাঘাতে করেন হত্যা। এর একদিন পর মাথায় আসে জানাজা ও দাফনের চিন্তা। এরপর নিজে একাই জানাজা পড়েন। আর হত্যার জন্য বন্ধুর কাছে মাফ চেয়ে লাশ গুম করেন ডোবার তলদেশে।

 

Manual1 Ad Code

গ্রেফতারের পর আদালতে এভাবেই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের বর্ণনা দেন চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ট্রাকচালক আজিজুল হক হত্যা মামলার আসামি মো. নেজাম। রোববার (২৫ এপ্রিল) দুপুরে চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেগম আঞ্জুমানের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন তিনি।

Manual1 Ad Code

 

জবানবন্দিতে নেজাম জানান, ২৫ মার্চ ট্রাকে বালু আনার নাম করে আজিজুলকে কৌশলে রাঙামাটির বেতবুনিয়ার একটি নির্জন এলাকায় নিয়ে যান তিনি। যাওয়ার পর একপর্যায়ে সুযোগ বোঝে ট্রাকে থাকা রেঞ্জ দিয়ে আজিজুলের মাথায় আঘাত করেন। কিছু বুঝে ওঠার আগেই ছুরিকাঘাতে হত্যা নিশ্চিত করেন। এরপর লাশ লুকিয়ে রাখেন পাহাড়ের গহীনে।

 

ঘটনার একদিন পর তার মাথায় আসে জানাজা ও দাফনের চিন্তা। সে অনুযায়ী ওই রাতেই কাঁধে করে লাশটি নিয়ে আসেন পাহাড়ের পাদদেশে একটি ডোবার সামনে। সেখানে নিজে একাই জানাজা পড়েন ও হত্যাকাণ্ডের জন্য বন্ধুর কাছে মাফ চেয়ে কবর দেয়ার মতো করে ডোবার তলদেশে লাশটি গুম করেন।

Manual7 Ad Code

 

এদিকে, নিখোঁজের এক মাস পর শনিবার রাতে পোমরা ইউনিয়নের চৌধুরীখিল এলাকার ওই ডোবা থেকে আজিজুলের অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ। আজিজুল একই উপজেলার ইসলামপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের আবদুল হাকিমের ছেলে।

 

২৫ মার্চ ট্রাকসহ নিখোঁজ হন আজিজুল। এ ঘটনায় পরদিন ২৬ মার্চ তার বাবা রাঙ্গুনিয়া থানায় জিডি করেন। জিডির পর তদন্তে নামে পুলিশ। ১০ দিনেও সন্ধান না পাওয়ায় ৬ এপ্রিল অজ্ঞাতদের বিরুদ্ধে অপহরণ মামলা করেন তার মামা হায়দার আলী।

 

Manual8 Ad Code

ঘটনার প্রায় ১৫ দিন পর প্রযুক্তির সহায়তায় কক্সবাজার সদর এলাকা থেকে আজিজুলের মোবাইল ও রামু এলাকা থেকে ট্রাকটি উদ্ধারের পাশাপাশি অপহরণকাণ্ডে জড়িত সন্দেহে দুজনকে গ্রেফতার করে পুলিশ। জিজ্ঞাসাবাদে অপহরণকাণ্ডের সঙ্গে নেজামের সংশ্লিষ্টতার কথা জানান তারা। এরপর প্রযুক্তির সহায়তায় নেজামের অবস্থান নিশ্চিত করে শনিবার দুপুরে সন্দ্বীপ থেকে তাকে গ্রেফতার করা হয়।

 

গ্রেফতার নেজাম পোমরা ইউনিয়নের হাজীপাড়া এলাকার নুরুল আলমের ছেলে। সন্দ্বীপের বাসিন্দা হলেও দীর্ঘদিন ধরে পরিবার নিয়ে হাজীপাড়ার পাহাড়ি এলাকায় বসবাস করছেন তিনি।

 

এ বিষয়ে এএসপি (রাঙ্গুনিয়া-রাউজান সার্কেল) মো. আনোয়ার হোসেন শামীম বলেন, প্রযুক্তির সর্বোচ্চ প্রয়োগের মাধ্যমে দীর্ঘ এক মাস নিরবচ্ছিন্ন ও নিবিড় তদন্তে ক্লুলেস মামলাটির রহস্য উন্মোচন করতে আমরা সক্ষম হয়েছি। ঘটনার মূলহোতা নেজামকে গ্রেফতারের পর তার দেয়া তথ্যে ভুক্তভোগীর লাশ উদ্ধার করা হয়। স্ত্রীর সঙ্গে পরকীয়া প্রেম রয়েছে সন্দেহে বন্ধুকে হত্যার সিদ্ধান্ত নেন বলে জিজ্ঞাসাবাদে জানান নেজাম। এ ঘটনায় অন্য কারো সংশ্লিষ্টতা রয়েছে কী না তা মাথায় রেখে তদন্ত অব্যাহত রয়েছে।

 

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code