বহুতল ভবন থেকে পড়ে যুবতীর মৃত্যু,

প্রকাশিত: ৬:২৩ পূর্বাহ্ণ, জুন ২১, ২০১৬

বহুতল ভবন থেকে পড়ে যুবতীর মৃত্যু,

Manual1 Ad Code

234658Girl-deathআন্তর্জাতিক ডেস্ক : শহরের বহুতল ভবন থেকে পড়ে এক যুবতীর মৃত্যু। ঘটনাস্থল নিউ আলিপুরের সাহাপুর কলোনি। সোমবার দুপুর সাড়ে ৩টার নাগাদ ভারী কিছু পড়ার শব্দ শুনে বাইরে বেরিয়ে আসেন বহুতলের বাসিন্দারা। তাঁরা দেখেন, নীচে রাস্তায় পড়ে রয়েছে এক তরুণীর রক্তাক্ত দেহ। তরুণীর নাম জ্যাকলিন লিন্ডসেল। পুলিশ সূত্রে খবর, স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে করণরাজ নামে এক তরুণের সঙ্গে চারতলার একটি ঘর ভাড়া নেন তিনি। যদিও পুলিশের দাবি, জ্যাকলিন ও করণরাজ লিভ-ইন করতেন। জ্যাকলিন চাকরি করতেন একটি বেসরকারি সংস্থায়। করণরাজ কল সেন্টারের কর্মী। পুলিশের দাবি, করণরাজ জানিয়েছেন, সোমবার দুপুরে জ্যাকলিনের সঙ্গে তুমুল ঝগড়া হয়। তারপরই ওপর থেকে ঝাঁপ দেন তরুণী। কিন্তু সত্যিই কি ঝাঁপ দিয়েছেন জ্যাকলিন? নাকি, ঘটনার নেপথ্যে অন্য কিছু? জিজ্ঞাসাবাদের জন্য করণরাজকে আটক করেছে নিউ আলিপুর থানার পুলিশ। লাশ উদ্ধার করে পাঠানো হয়েছে ময়নাতদন্তে। খবর দেওয়া হয়েছে মৃত তরুণীর স্বজনদের। সূত্র: এবিপি আনন্দ

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code