বাংলাদেশে চেয়ারে বসে খাওয়ার কোন সংস্কৃতি ছিলনা!

প্রকাশিত: ৫:২৪ অপরাহ্ণ, জুন ২২, ২০১৬

বাংলাদেশে চেয়ারে বসে খাওয়ার কোন সংস্কৃতি ছিলনা!

Manual2 Ad Code

images (2)

Manual4 Ad Code

সুরমা মেইল ডেস্ক : নাদিয়া হুসেইন, ব্রিটেনে বেশ পরিচিত নাম। ব্রিটেনের রানি এবং প্রধানমন্ত্রী থেকে শুরু করে অনেকেই এক নামে বাংলাদেশি বংশোদ্ভূত নাদিয়াকে চেনেন। কিন্তু বাংলাদেশে এই নাম তেমন পরিচিত নয়। ২০১৫ সালে ‘গ্রেট ব্রিটিশ বেক অব’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছিলেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক নাদিয়া হুসেইন।

কয়েকদিন আগে ব্রিটেনের প্রভাবশালী দৈনিক দ্য গার্ডিয়ানকে দেয়া এক সাক্ষাৎকারে নাদিয়া বলেন, বাংলাদেশে চেয়ারে বসে খাওয়ার কোন সংস্কৃতি ছিলনা। তার বাবা সে ঐতিহ্য ধরে রাখতে চেয়েছিলেন বলে তাদের বাসায় কখনো ডাইনিং টেবিল (খাবারের টেবিল) ছিল না।

Manual3 Ad Code

তিনি আরো বলেন, ‘বাংলাদেশে খাবারের পরে কখনো ডেসার্টের সংস্কৃতি ছিল না।’

নাদিয়া হুসেইনের এ মন্তব্যে অনেকের মাঝে ক্ষোভ তৈরি করেছে। সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে অনেকে এ বিষয়টিতে তাদের ক্ষোভ প্রকাশ করছেন।

Manual5 Ad Code

কেউ বলেন বাংলাদেশি বংশোদ্ভূত হয়ে নাদিয়া বাংলাদেশের সংস্কৃতি সম্পর্কে পুরোপুরি ধারণা না নিয়েই এ ধরনের মন্তব্য করেছেন। এ ধরনের মন্তব্যে বাংলাদেশি হিসেবে তারা ‘অপমানিত’ বোধ করছেন।

Manual4 Ad Code

নাদিয়া হুসেইনের বাবা বাংলাদেশের সিলেট থেকে লন্ডনে গিয়ে স্থায়ী হয়েছেন। ফেসবুকে শাহানা সিদ্দিকী লেখেন, মূল খাবারের পরে ডেসার্টের যে সংস্কৃতি সেটি সিলেটে বেশ ভালোভাবেই আছে। এক্ষেত্রে ‘চালের ফিরনির’ কথা উল্লেখ করেন শাহানা।

ফেসবুকে ফারহানা রহমান মন্তব্য করেছেন বাংলাদেশ নিয়ে বলার আগে বাংলাদেশের খাবার সম্পর্কে নাদিয়ার কিছুটা গবেষণা করা উচিত ছিল।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code