মালয়েশিয়ায় সড়কে গেল জকিগঞ্জের রাজনের প্রাণ

প্রকাশিত: ৮:২৪ অপরাহ্ণ, নভেম্বর ১২, ২০২৬

মালয়েশিয়ায় সড়কে গেল জকিগঞ্জের রাজনের প্রাণ

Manual3 Ad Code

জকিগঞ্জ প্রতিনিধি:
পরিবারের সুখ-স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে জীবিকার তাগিদে পাড়ি জমিয়েছিলেন মালয়েশিয়ায়। স্বপ্ন ছিল প্রিয়জনদের মুখে হাসি ফোটানোর। কিন্তু সেই স্বপ্ন পূরণের আগেই সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন সিলেটের জকিগঞ্জের প্রবাসী যুবক রাজন বিশ্বাস। মাত্র এক মাস আগে জন্ম নেওয়া ছেলেসন্তানটির মুখ দেখার সৌভাগ্যও হলো না তাঁর।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বাংলাদেশ সময় দুপুরের দিকে মালয়েশিয়ার বান্তিং (Banting) হাইওয়ে সড়কে মালবাহী একটি ট্রাকের ধাক্কায় পিষ্ট হয়ে মারা যান রাজন বিশ্বাস।

Manual2 Ad Code

 

তিনি জকিগঞ্জ উপজেলার সুলতানপুর ইউনিয়নের মির্জারচক গ্রামের ভূষণ বিশ্বাসের ছেলে।

 

তিন ভাই ও দুই বোনের মধ্যে রাজন ছিলেন সবার বড়। পরিবারের দায়িত্ব কাঁধে নিয়ে স্বজনদের সুখী করার প্রত্যাশায় জীবিকার সন্ধানে প্রবাসে পাড়ি জমিয়েছিলেন তিনি। প্রায় ১১ মাস আগে ছুটি কাটিয়ে আবার মালয়েশিয়ায় কর্মস্থলে ফিরে যান। এরই মধ্যে মাত্র এক মাস আগে তাঁর ঘর আলো করে জন্ম নেয় একটি পুত্রসন্তান। কিন্তু নিয়তির নির্মম পরিহাস, সন্তানটির মুখ দেখার আগেই পৃথিবী থেকে বিদায় নিতে হলো তাঁকে।

Manual6 Ad Code

 

রাজনের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন বিশিষ্ট রাজনীতিবিদ ও হিন্দু সম্প্রদায়ের ঐক্যবদ্ধতার নেতা রাজস বিশ্বাস। তিনি জানান, রাজনের মরদেহ দেশে ফিরিয়ে আনতে মালয়েশিয়ায় তাঁর কর্মরত কোম্পানির সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। দেশটির আইনি প্রক্রিয়া ও প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর মরদেহ দেশে পাঠানোর বিষয়ে বিস্তারিত জানা যাবে। তবে কবে নাগাদ মরদেহ দেশে ফিরবে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

 

রাজনের এমন আকস্মিক মৃত্যুতে পরিবারে শোকের মাতম চলছে। স্ত্রী ও এক মাসের শিশুসন্তানসহ স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে বাড়ির পরিবেশ। তাঁর মৃত্যুতে মির্জারচক গ্রামসহ পুরো জকিগঞ্জ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Manual5 Ad Code

 

(সুরমামেইল/এএইচএল)

Manual6 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code