বাংলা মদ সেবনের দায়ে তিন জনের জেল

প্রকাশিত: ৩:৩১ অপরাহ্ণ, জুন ২২, ২০২১

বাংলা মদ সেবনের দায়ে তিন জনের জেল

Manual6 Ad Code

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে তিন জন বাংলা মদ সেবন করার দায়ে প্রত্যেককে ২ মাস বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুন।

Manual8 Ad Code

 

Manual8 Ad Code

সোমবার (২১ জুন) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে গোবিন্দনগর পলিটেকনিক ইনস্টিটিউটের পিছনে লিচু বাগান ও পরিষদপাড়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক সহ মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুন।

 

এসময় বাংলা মদ সেবনের সময় হাতে নাতে ধরা পড়েন তিন মাদক সেবক আটক করেন।

 

আটককৃতরা হলেন- ঠাকুরগাঁও পৌরসভার কলেজপাড়া নিবাসী মৃত আব্দুল মান্নানের ছেলে মোঃ বাবু (৩৫), সেনুয়াপাড়া নিবাসী মৃত সৈলেস সেনগুপ্তের ছেলে টিংকু সেন গুপ্ত, গোয়ালপাড়া নিবাসী মৃত শাফী মুহাম্মদের ছেলে মোঃ আব্দুল হাই । তাদের কাছ থেকে ২ লিটার বাংলা মদ উদ্ধার করা হয়।

 

সেখানে প্রায়ই বাংলা মদ সেবন করা হয়,তারা আজ বাংলা মদ সেবনকালে স্থানীয় একজন উপজেলা নির্বাহী অফিসারকে জানালে, ঘটনার স্থান তাদের হাতে নাতে আটক করা হয়।

 

Manual6 Ad Code

পরে তারা দোষ স্বীকার করলে তাদের প্রত্যেককে ২ মাস বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার। উদ্ধারকৃত বাংলা মদ জনসম্মুখে ধ্বংস করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code