বাইপাসে ট্রাক-সিএনজি সংঘর্ষে মা-ছেলে নিহত

প্রকাশিত: ৪:৪১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৫, ২০১৭

বাইপাসে ট্রাক-সিএনজি সংঘর্ষে মা-ছেলে নিহত

Manual8 Ad Code

সুরমা মেইল নিউজ :: ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের টাঙ্গাইল সদর উপজেলার আশেকপুর বাইপাসে ট্রাক-সিএনজি সংঘর্ষে মা ও ছেলে নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৪ জন। নিহতদের বাড়ি সদর উপজেলার করটিয়া এলাকায়। আজ শনিবার দুপুরে এই দুর্ঘটনাটি ঘটে।

Manual2 Ad Code

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই শাহ আলম জানান, হতাহতরা সিএনজি চালিত অটোরিক্সা যোগে টাঙ্গাইল থেকে করটিয়া যাচ্ছিলেন। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের আশেকপুর বাইপাস এলাকায় পৌঁছলে ঢাকা থেকে ছেড়ে আসা দিনাজপুরগামী তেল ভর্তি একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।

Manual1 Ad Code

এতে ঘটনাস্থলেই মা সাথী আক্তার (২১) ও ছেলে শিশু সাখাওয়াত (১) নিহত হয়। এ ঘটনায় আহত ৪জনকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে নিহত সাথীর স্বামী রাজীবের অবস্থা আশংকাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। পুলিশ ঘাতক ট্রাক ও চালক সোহাগকে আটক করেছেন।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code