বাঘাইছড়িতে কালবৈশাখী বজ্রপাতে কৃষক নিহত

প্রকাশিত: ১২:৩৪ পূর্বাহ্ণ, এপ্রিল ১২, ২০২২

বাঘাইছড়িতে কালবৈশাখী বজ্রপাতে কৃষক নিহত

Manual6 Ad Code

রাঙামাটি সংবাদদাতা :
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার খেদারমারার পাবলাখালী গ্রামে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। তার নাম যতিশ বিকাশ চাকমা (৬০)। সোমবার এ ঘটনা ঘটে।

 

Manual3 Ad Code

পুলিশ ও নিহতের স্বজনরা জানিয়েছে, জেলার ভারত সীমান্ত লাগোয়া উপজেলা বাঘাইছড়ির খেদারমারা পাবলাখালী গ্রামে সোমবার দুপুরে প্রতিবেশীর মরদেহ সৎকার করতে গিয়ে বজ্রপাতে কৃষক যতিশ বিকাশ চাকমা’র মৃত্যু হয়েছে। সে মধ্যম পাবলাখালী গ্রামের মৃত বর্ষা বিকাশ চাকমার ছেলে।

Manual5 Ad Code

 

Manual7 Ad Code

খেদারমারা ইউপি চেয়ারম্যান বিল্টু চাকমা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, অসুস্থতা জনিত কারণে প্রতিবেশী দেবি চাকমা সোমবার সকালে মারা গেলে যায়। গ্রামবাসীরা দুপুরে মৃত ব্যক্তিকে সৎকার করার জন্য বাড়ির পাশের শ্মশানে নিয়ে যায়। কেউ কিছু বুঝে ওঠার আগেই হঠাৎ বজ্রসহ বৃষ্টি পাত শুরু হলে যতীশ বিকাশ চাকমা দৌঁড়ে একটি গাছের আশ্রয় নেয়। বজ্রপাতে সেখানেই

 

তার মৃত্যু হয়। নিহতের সাথের লোকজন টিন, কাসা ও ঢোল পিঠিয়ে তাকে বাঁচানোর চেষ্টা করে। যখন তারা ঢোল,টিন কাসাসহ বিভিন্ন কিছু বাজিয়ে তাকে বাচানোর চেষ্টা করছে, ততক্ষণে সব কিছু শেষ।

 

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন, বিষয়টি দুঃখজনক জেলা প্রশাসনের পক্ষ থেকে মৃত যতিশ বিকাশ চাকমার পরিবারকে আর্থিক সহায়তা করা হবে।

Manual4 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code