বানিয়াচংয়ে স্কুল ভবন থেকে যুবকের মরদেহ উদ্ধার

প্রকাশিত: ৩:২৭ অপরাহ্ণ, জুলাই ১৬, ২০২২

বানিয়াচংয়ে স্কুল ভবন থেকে যুবকের মরদেহ উদ্ধার

Manual4 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি :
জেলার বানিয়াচংয়ে স্কুল ভবন থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে, তার নাম পরিচয় কিছুই জানাতে পারেনি।

 

Manual4 Ad Code

শনিবার (১৬ জুলাই) সকালে বানিয়াচং থানা পুলিশ উপজেলার পুঁকড়া ইউনিয়নের নাগুড়া ফার্ম উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের জানালার গ্রিলের সাথে গলায় ফাঁস লাগানো অবস্থায় ওই যুবকের মরদেহ উদ্ধার করে। তার বয়স আনুমানিক ২৪ বছর।

Manual6 Ad Code

 

Manual6 Ad Code

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরান হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

Manual7 Ad Code

তিনি বলেন, হাতের আঙ্গুলের ছাপ নিয়ে পরিচয় শনাক্তের চেষ্টা করা হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সে নির্মাণ শ্রমিক হবে। ২ থেকে ৩ দিন ধরে হল ভবনের নির্মাণ কাজ বন্ধ আছে। খোঁজখবর নেওয়া হচ্ছে।


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code