সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৫১ অপরাহ্ণ, জুন ২৩, ২০২১
ছবি প্রতিকী
সুরমা মেইল ডেস্ক : জামালপুরের বকশীগঞ্জে বৃদ্ধ বাবার মৃত্যুর শোক সইতে না পেরে মুহূর্তেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন মেয়ে আকলিমা বেগম।
বুধবার (২৩ জুন) সকালে বকশীগঞ্জ পৌর শহরের চরকাউরিয়া মাঝপাড়া এলাকায় এ হৃদয় বিদারক ঘটনা ঘটে।
মৃতের স্বজনরা জানান, বুধবার সকালে পৌর শহরের মাঝপাড়া এলাকায় নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে মারা যান বৃদ্ধ হেদু খাঁ। বাবার মৃত্যুর খবর পেয়ে স্ট্রোক করে মারা যান মেয়ে আকলিমা বেগম। সকাল ১০টার দিকে বাবার বাড়ির পাশেই স্বামীর বাড়িতে তার মৃত্যু হয়। বাবা ও মেয়ের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন বকশীগঞ্জ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. আবদুল্লাহ।
Design and developed by ওয়েব হোম বিডি