বালিয়াডঙ্গীতে ৩ দোকানকে ভোক্তা অধিকারের জরিমানা

প্রকাশিত: ৪:০৭ অপরাহ্ণ, মে ১১, ২০২২

বালিয়াডঙ্গীতে ৩ দোকানকে ভোক্তা অধিকারের জরিমানা

Manual1 Ad Code

ঠাকুরগাঁও প্রতিনিধি :
ঠাকুরগাঁওয়ের বালিয়াডঙ্গীর বিভিন্ন স্থানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৩ দোকান প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

Manual1 Ad Code

 

Manual2 Ad Code

বুধবার (১১ মে) উপজেলার বিভিন্ন স্থানে ওই তিন দোকানকে বিভিন্ন অংকে জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শেখ সাদী।

Manual2 Ad Code

 

ওই দিন বালিয়াডাঙ্গীর বিভিন্ন স্থানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের পক্ষ থেকে মূল্য তালিকা পরিদর্শন ও ধার্যকৃত মূল্যের অধিক মূল্যে পন্য বা সেবা বিক্রয় না করা, ভেজাল ও নকল পন্য উৎপাদন ও বিক্রয় না করার বিষয়ে অভিযান পরিচালনা করা হয়। এ সময় বোতলজাত সোয়াবিন তেলের ওজন বা পরিমানে কারচুপির অভিযোগে বালিয়াডাঙ্গী চৌরাস্তা বাজার এলাকার খোরশেদ ষ্টোরকে ৫ হাজার, একই এলাকার আবু সায়েম ষ্টোরকে ৫ হাজার এবং বালিয়াডাঙ্গী কাঁচা বাজার এলাকার জগেন ষ্টোরকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। উল্লেখিত ৩টি প্রতিষ্ঠানে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

 

Manual2 Ad Code

এ বিষয়ে উল্লেখিত প্রতিষ্ঠানসহ বিভিন্ন দোকান প্রতিষ্ঠানকে এ জাতীয় অপরাধ না করতে সতর্কও করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শেখ সাদী।


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code