বালুবাহী ট্রাকের চাপায় প্রাণ গেলো একই পরিবারের ৪ জনের

প্রকাশিত: ৪:১৯ অপরাহ্ণ, ডিসেম্বর ২৭, ২০২১

বালুবাহী ট্রাকের চাপায় প্রাণ গেলো একই পরিবারের ৪ জনের

Manual7 Ad Code

সুরমা মেইল ডেস্ক :
ঢাকার নবাবগঞ্জে বালুবাহী ট্রাকের চাপায় একই পরিবারের চারজন নিহত হয়েছেন। সোমবার (২৭ ডিসেম্বর) সকাল পৌনে ৮টার দিকে উপজেলার মৃধাকান্দা এলাকায় আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

Manual2 Ad Code

 

নিহতরা হলেন- ময়না বেগম (৫০), তার ভাইয়ের স্ত্রী রাহেলা বেগম (৪০), ভাগ্নি সুফিয়া বেগম (৩০) ও সুফিয়ার আত্মীয় মালা বেগম (৪৬)। নিহতরা সবাই উপজেলার নয়নশ্রী গ্রামের বাসিন্দা।

 

জানা যায়, সোমবার সকাল সাড়ে ৭টার দিকে ময়না বেগমের ফুপুর মৃত্যুর সংবাদ পেয়ে ভাবি, ভাগ্নি ও আত্মীয় মালা বেগমকে নিয়ে ইজিবাইকে করে দোহার উপজেলার খালপাড় এলাকার উদ্দেশে রওনা হন। মৃধাকান্দা আসলে নবাবগঞ্জ থেকে একটি বালুবাহী ট্রাক এসে ইজিবাইকটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিন নারীর মৃত্যু হয়।

 

Manual8 Ad Code

মালা বেগমকে নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানোর পরামর্শ দেওয়া হয়। ঢামেক হাসপাতালে নেওয়ার পথে মালা বেগমের মৃত্যু হয়।

Manual1 Ad Code

 

নবাবগঞ্জ থানার ওসি সিরাজুল ইসলাম জানান, ট্রাক ও ইজিবাইক জব্দ করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

Manual8 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code