বালুবোঝাই ট্রাক্টরে কাভার্ডভ্যানের ধাক্কায় নিহত ৩

প্রকাশিত: ৭:১৩ অপরাহ্ণ, জুলাই ২৯, ২০২১

বালুবোঝাই ট্রাক্টরে কাভার্ডভ্যানের ধাক্কায় নিহত ৩

Manual2 Ad Code

সুরমা মেইল ডেস্ক : কুমিল্লার চান্দিনায় বালুবোঝাই ট্রাক্টরে কাভার্ডভ্যানের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় একজন আহত হয়েছেন।

 

Manual8 Ad Code

বৃহস্পতিবার (২৯ জুলাই) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের হাড়িখোলা মাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন- কুমিল্লার চান্দিনা উপজেলার হাড়িখোলা গ্রামের আবদুল জলিলের ছেলে নুরুল ইসলাম, রংপুরের আবদুল খালেকের ছেলে ফয়জার রহমান ও কাভার্ডভ্যানের চালক লিটন। এছাড়া ট্রাক্টর চালক আমির হোসেনকে গুরুতর অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Manual2 Ad Code

 

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে হাড়িখোলা মাজার এলাকায় মহাসড়ক সংলগ্ন মার্কেটের সামনে ট্রাক্টরে বালু উঠাচ্ছিলেন শ্রমিকরা। ওই সময় ঢাকাগামী একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে বালুবোঝাই ট্রাক্টরে ধাক্কা দিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই শ্রমিক নূরুল ইসলাম ও ফয়জার রহমান নিহত হন। হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয় কাভার্ডভ্যান চালকের। চান্দিনা ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে উদ্ধার কাজ চালায়।

Manual6 Ad Code

 

Manual3 Ad Code

হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) জিয়াউল হক চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন।

 

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code