সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:২০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৬, ২০১৭
সুরমা মেইল ডেস্ক :: গাজীপুর সিটি কর্পোরেশনে বাইমাইল নদীর পাড় বালুর নিচ আবদুল হামিদ (৫৫) নামের এক শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার দুপুর ১২টার দিকে লাশটি উদ্ধার করা হয়। নিহত আবদুল হামিদ (৫৫) ময়মনসিংহের ফুলপুর থানার লাউয়াইর গ্রামের মৃত কসিম উদ্দিনের ছেলে।
তিনি ঘটনাস্থল সংলগ্ন আহসানুল হক ব্রিকসের শ্রমিক ছিলেন।
কোনাবাড়ির পুলিশ ফাঁড়ির এএসআই রফিকুল ইসলাম জানান, শনিবার সন্ধ্যায় ইটভাটা থেকে হামিদ কর্তাবাজারে বাজার করতে যায়। এরপর তিনি আর ইটভাটায় ফিরে আসেনি। রবিবার দুপুরে শ্রমিকরা ওই স্থান থেকে বালু অন্যত্র সরাতে থাকে। এ সময় বালুচাপা দেয়া অবস্থায় তার লাশ পাওয়া যায়। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।
তবে পুলিশের ধারণা, পূর্ব শক্রতার জের ধরে তাকে হত্যা করা হয়েছে।
Design and developed by ওয়েব হোম বিডি