সিলেট ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:০০ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১৮, ২০২১
সুরমা মেইল ডেস্ক : বরিশালে বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন।
শুক্রবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় নগরীর শহীদ আবদুর রব সেরনিয়াবাত সেতুতে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বাকেরগঞ্জ পৌর শহরের সুমন হাওলাদারের ছেলে সিয়াম ও জয়দেব দাসের ছেলে চয়ন দাস। এছাড়া রাব্বি নামে আহত আরেক আরোহী শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
নিহতদের বন্ধু রাকিব ও তপু জানান, তারা বাকেরগঞ্জ জেএস মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ১৮ জন ছাত্র ছয়টি মোটরসাইকেলে বরিশালে ঘুরতে যান। শহীদ আব্দুর রব সেরনিয়াবাত সেতুতে ওঠার সময় পেছন দিক থেকে একটি বাস এসে চয়ন, সিয়াম ও রাব্বিকে চাপা দেয়। এতে তিনজনই গুরুতর আহত হন।
প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলটি বেপরোয়া গতিতে সামনের একটি বাসকে ওভারটেক করছিল। ওই সময় বিপরীত দিক থেকে আরেকটি বাস এসে ওই তিনজনকে চাপা দেয়।
এসব তথ্য নিশ্চিত করে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, দুর্ঘটনার পর রুপাতলী বাস মালক সমিতির রাতুল-রোহান পরিবহনের বাসটিকে আটক করা হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। আহত আরেকজন গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি