বাসের চাপায় তিনজন নিহত, আহত ৫

প্রকাশিত: ৫:০৫ অপরাহ্ণ, মে ২৭, ২০২১

বাসের চাপায় তিনজন নিহত, আহত ৫

Manual1 Ad Code

সুরমা মেইল ডেস্ক : ভোলায় যাত্রীবাহী বাসের চাপায় অটোরিকশা ও বোরাকের তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো পাঁচজন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বরিশালে পাঠানো হয়েছে।

Manual6 Ad Code

 

বৃহস্পতিবার (২৭ মে) বেলা ৩টার দিকে ভোলা-চরফ্যাশন সড়কে ঘুইংগারহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

Manual4 Ad Code

 

Manual7 Ad Code

নিহতরা হলেন- মো. আজিজুল ইসলাম (৪০), মো. মিরাজ (৩০) ও মো. সোহাগ (১২)। তারা সবাই ভোলা সদর উপজেলার উক্তর দিঘলদী ইউনিয়নের কমরউদ্দিন গ্রামের বাসিন্দা। তাৎক্ষণিকভাবে আহতদের নাম ও পরিচয় জানা যায়নি।

 

এদিকে দুর্ঘটনার পর থেকে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন স্থানীয়রা। এতে সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে।

 

স্থানীয়রা জানান, ভোলা বাসস্ট্যান্ড থেকে যাত্রী নিয়ে চরফ্যাশনের উদ্দেশে রওনা হয় যাত্রীবাহী বাস বিসমিল্লাহ পরিবহন। ভোলা সদরের ঘুইংগারহাট বাজারে আসলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে কমরউদ্দিন থেকে ভোলা সদর হাসপাতালগামী একটি অটোরিকশাকে চাপা দেয়। পরে সেখানেই ভোলাগামী একটি বোরাককে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তিনজন নিহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেন।

 

Manual3 Ad Code

ভোলা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনায়েত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

 

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code