বাহুবলে ছুরিকাঘাতে যুবক খুন

প্রকাশিত: ৩:৫১ অপরাহ্ণ, আগস্ট ১৫, ২০২২

বাহুবলে ছুরিকাঘাতে যুবক খুন

Manual4 Ad Code

বাহুবল প্রতিনিধি :
হবিগঞ্জের বাহুবলে আলম মিয়া নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। রোববার (১৪ আগস্ট) রাত ৮টার দিকে উপজেলার মিরপুর তিতারকোনা পেট্রোল পাম্প এলাকায় এ ঘটনা ঘটে।

Manual5 Ad Code

 

নিহত আলম মিয়া উপজেলার লামাতাশি ইউপির পশ্চিম দ্বিমুড়া গ্রামের তাহির মিয়ার ছেলে।

 

স্থানীয়রা জানায়, আলম মিয়ার বাবা তাহির মিয়ার সঙ্গে দীর্ঘদিন ধরে জায়গা সম্পত্তি নিয়ে প্রতিবেশী সাবেক ইউপি সদস্য কুতুব আলীসহ তার লোকজনদের মধ্যে বিরোধ আসছিল। এরই জেরে সম্প্রতি উভয়পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় কুতুব আলীর করা মামলায় গত ১৫ দিন পূর্বে কারাগার থেকে জামিনে বের হয়ে আসেন আলম।

 

রোববার পেট্রোল পাম্প এলাকায় আলম মিয়াকে একা পেয়ে ছুরিকাঘাত করে কুতুব আলীসহ তাদের লোকজন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

Manual2 Ad Code

এদিকে, খবর পেয়ে নবীগঞ্জ-বাহুবল সার্কেলের সহকারী পুলিশ সুপার আবুল খয়ের ও বাহুবল মডেল থানার ওসি রকিবুল ইসলাম খানসহ একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

Manual1 Ad Code

 

Manual7 Ad Code

বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম খান জানান, হত্যাকারীদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code