বিএনপির নেতা আসলামসহ সাতজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

প্রকাশিত: ১:৪৯ অপরাহ্ণ, মে ১৪, ২০১৬

বিএনপির নেতা আসলামসহ সাতজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

Manual5 Ad Code
images
সুরমা মেইল নিউজ : ইসরাইলি গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে গোপন বৈঠক করে সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে বিএনপির যুগ্ম মহাসচিব ও চট্টগ্রাম বিএনপির নেতা লায়ন আসলাম চৌধুরীসহ সাতজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা সংস্থা। এ ব্যাপারে দেশের প্রতিটি বিমানবন্দরে ও স্থলবন্দরগুলোতে সতর্কবার্তাও পাঠানো হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে যেকোনো সময় গ্রেফতার হতে পারেন তারা।
ইসরাইলভিত্তিক অনলাইন সংবাদমাধ্যম ‘জেরুজালেম অনলাইন ডটকম’-এ মোসাদ এবং ইসরাইলের প্রভাবশালী নেতা মেন্দি এন সাফাদির সঙ্গে গোপন বৈঠকের সংবাদ প্রকাশের পরই তৎপর হয়ে উঠেছে দেশের গোয়েন্দা সংস্থাগুলো।
চট্টগ্রাম মহানগর গোয়েন্দা সংস্থার এক উর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান- ইতোমধ্যে বিএনপি নেতা আসলাম চৌধুরীসহ দেশের বেশ কয়েকজন ব্যাক্তির বিরুদ্ধে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারকে উৎখাতের পরিকল্পনা বিষয়ে গোয়েন্দা সংস্থা প্রমাণ সংগ্রহ করেছে। প্রমাণ হাতে পাওয়ার পর বিএনপি নেতা আসলাম চৌধুরীসহ সাতজনের বিরুদ্ধে দেশত্যাগ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
সাতজনের মধ্যে দুজন হলেন মোসাদের বাংলাদেশী এজেন্ট। এদের মধ্যে এজেন্ট সিপান কুমার বসুর বাড়ি খুলনায় আর বিবেক দেবের বাড়ি ভারতের কলকাতায়। সাতজনের মধ্যে জামায়াত ঘরানার চার নেতা, চট্টগ্রামের এক সাংবাদিকও রয়েছেন বলে জানান ওই কর্মকর্তা।
সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code