বিএনপি নেতা মাহবুব উদ্দিন গুলিবিদ্ধ

প্রকাশিত: ৮:১৯ অপরাহ্ণ, ডিসেম্বর ১৫, ২০১৮

বিএনপি নেতা মাহবুব উদ্দিন গুলিবিদ্ধ

Manual8 Ad Code

নোয়াখালীর সোনাইমুড়ীতে সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের যুগ্ম-সাধারণ সম্পাদক ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন গুলিবিদ্ধ হয়েছেন।

Manual1 Ad Code

শনিবার (১৫ ডিসেম্বর) বিকালে উপজেলার সোনাইমুড়ি বাজারে নোয়াখালী-১ (চাটখিল ও সোনাইমুড়ি আংশিক) আসনের এই প্রার্থী গুলিবিদ্ধ হন।

শনিবার বিকেল ৫টার দিকে সোনাইমুড়িতে নির্বাচনী জনসভা থেকে ফেরার পথে এ ঘটনা ঘটে। এসময় তার সঙ্গে থাকা বিএনপি ও ছাত্রদলের একাধিক নেতাকর্মী আহত হয়েছেন বলে বিএনপির নেতাকর্মীরা জানিয়েছেন। ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনকে গুলিবিদ্ধ অবস্থায় নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Manual1 Ad Code

মাহবুব উদ্দিন খোকনের ছেলে সাকিব মাহবুব বলেন, সোনাইমুড়ি বাজারে আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ চলছিল। এ সময় আমার বাবা গুলিবিদ্ধ হন।

Manual5 Ad Code

নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক কর্মকর্তা ডা. সৈয়দ মহিউদ্দিন আজিম বলেন, মাহবুবউদ্দিন খোকনের পিঠে ছররা গুলি লেগেছে। তার চিকিৎসা চলছে।

এ বিষয়ে সোনাইমুড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম উদ্দিন বলেন, দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। তবে এসময় কেউ গুলিবিদ্ধ হয়েছে কী না আমাদের জানা নেই।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code