বিশ্বকাপের মাঠে বঙ্গবন্ধুর ছবি

প্রকাশিত: ৩:২৫ পূর্বাহ্ণ, জুন ২৪, ২০১৮

বিশ্বকাপের মাঠে বঙ্গবন্ধুর ছবি

Manual4 Ad Code

গত ২০ জুন মস্কোর লুজনিকি স্টেডিয়ামে অনুষ্ঠিত পর্তুগাল এবং মরক্কোর মধ্যকার ম্যাচে গ্যালারিতে দেখা গেছে বাংলাদেশের পতাকা। এবার বিশ্বকাপের মাঠে দেখা গেল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি।

Manual2 Ad Code

ব্রাজিল ও কোস্টারিকার মধ্যকার ম্যাচে বঙ্গবন্ধুর ছবি হাতে স্টেডিয়ামে উপস্থিত হন ফেনীর সোনাগাজী উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগ সভাপতি আজিজুল হক হিরণ। এসময় তার গায়ে ছিল ব্রাজিলের জার্সি, মাথায় বাঁধা বাংলাদেশের পতাকা।

রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ স্টেডিয়ামে বঙ্গবন্ধুর ছবি হাতে এভাবেই ক্যামেরাবন্দি হন হিরণ। তার পাশে দাঁড়ানো এক ভক্তের গায়ে দেখা যাচ্ছিল কোস্টারিকার লাল রঙের হোম জার্সি। ম্যাচ শুরুর আগে মাঠে শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছিলেন দুই দলের খেলোয়াড়রা। গ্যালারি তখনও দর্শকপূর্ণ হয়ে ওঠেনি। পেছনে যাদেরকে দেখা যাচ্ছে, তাদের প্রায় প্রত্যেকেই গায়ে চাপিয়ে এসেছেন ব্রাজিলের জার্সি।

Manual2 Ad Code

সোনাগাজী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইসহাক খোকন জানান, সেন্ট পিটার্সবার্গ স্টেডিয়ামে প্রিয় দল ব্রাজিলের খেলা দেখার জন্য আজিজুল হক হিরণ রাশিয়া গিয়েছেন। সেখানে তিনি ব্রাজিলের জার্সি পরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি নিয়ে গ্যালারিতে উপস্থিত হন। সেটি বিশ্বের সামনে তুলে ধরেন হিরণ।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code