বিস্ফোরক মামলায় তিন জেএমবির ১৪ বছর কারাদণ্ড

প্রকাশিত: ১:৫৪ পূর্বাহ্ণ, নভেম্বর ১৪, ২০১৭

বিস্ফোরক মামলায় তিন জেএমবির ১৪ বছর কারাদণ্ড

Manual5 Ad Code

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিস্ফোরক আইনের এক মামলায় জেএমবির তিন সদস্যকে ১৪ বছর করে কারাদণ্ড দিয়েছে আদালত।

Manual4 Ad Code

সোমবার (১৩ নভেম্বর) বিকালে নারায়ণগঞ্জের বিশেষ ট্রাইব্যুনাল আদালত ৭ এর বিচারক মোসাম্মৎ কামরুন নাহার আসামিদের উপস্থিতিতে এ রায় দেন।

Manual5 Ad Code

দণ্ডপ্রাপ্তরা হলেন আব্দুল্লাহ আল নাঈম (৩০), সাইফুল ইসলাম (২৮) ও তৈয়বুর রহমান (৩০)।

মামলার বরাত দিয়ে অতিরিক্ত পিপি জাসমিন আহম্মেদ জানান, ২০০৬ সালের ২৯ ডিসেম্বর র‌্যাব টাঙ্গাইল বাইপাস এলাকা থেকে অস্ত্রসহ জেএমবি সদস্য সাইফুল ইসলামকে গ্রেপ্তার করে। ওই মামলায় জিজ্ঞাসাবাদে সাইফুল নিজেকে জেএমবির সক্রিয় সদস্য এবং তার সহযোগীদের কাছে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ রয়েছে বলে জানায়।

“পরে তাকে সাথে নিয়ে অভিযান চালিয়ে রূপগঞ্জের মাঝি পাড়া থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার এবং তৈয়বুর ও নাঈমকে গ্রেপ্তার করা হয়।”

Manual8 Ad Code

এ ঘটনায় ২০০৭ সালের ৭ জানুয়ারি র‌্যাবের ডিএডি আব্দুস সালাম বাদী হয়ে রূপগঞ্জ থানায় বিস্ফোরক আইনে একটি মামলা করেন।

এর আগে সাইফুলের টাঙ্গাইলের একটি মামলায় মৃত্যুদণ্ড ও নারায়ণগঞ্জের সোনারগাঁ থানার এক মামলায় ১২ বছরের এবং আরেক মামলায় তার যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে বলে জানান অতিরিক্ত পিপি।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code