বিয়ের শপিং করতে ভারতে ছেলে-মেয়ে, বাড়িতে মিললো মা-বাবার মরদেহ

প্রকাশিত: ১০:১২ অপরাহ্ণ, ডিসেম্বর ২০, ২০১৮

বিয়ের শপিং করতে ভারতে ছেলে-মেয়ে, বাড়িতে মিললো মা-বাবার মরদেহ

Manual2 Ad Code

জয়পুরহাট শহরের মাড়োয়ারি পট্টি এলাকা থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শ্বাসরোধে এই দম্পতিকে হত্যা করা হয়েছে বলে ধারণা পুলিশের।

বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে মাড়োয়ারি পট্টি এলাকার নিজ বাড়ি থেকে তাদের মৃতদেহ উদ্ধার করা হয়।

Manual3 Ad Code

নিহত দুজন হলেন- শহরের মাড়োয়ারি পট্টির দোয়ারা প্রসাদ রংটার ছেলে কৃষনা রংটা (৬০) ও তার স্ত্রী দেবী রংটা (৫৪)। নিহত কৃষনা রংটা মাড়োয়ারি পট্টি এলাকার পায়েল বস্ত্রালয়ের মালিক।

Manual8 Ad Code

নিহত দম্পতির এক ছেলে বিক্কী রংটা ও এক মেয়ে পায়েল রংটা। পায়েল রংটার আশীর্বাদ সম্পন্ন হয়েছে। আগামী ১৭ জানুয়ারি মেয়ের বিয়ে উপলক্ষে দুই সন্তান ও হবু বর পুনিত শর্মা ভারতে গেছেন বিয়ের বাজার করতে।

Manual1 Ad Code

নিহতদের স্বজন ও প্রতিবেশীরা জানান, মাড়োয়ারি পট্টি এলাকায় নির্মাণাধীন তিনতলা ভবনের দ্বিতীয় তলায় পরিবার নিয়ে থাকেন কৃষনা রংটা ও তার স্ত্রী দেবী রংটা। বাড়িটি তাঁদের নিজের। দোতলায় তারা থাকতেন এবং নিচতলায় তাদের দোকান। সকালে গৃহকর্মী রিতা উড়াও এসে দেখেন কৃষনা রংটা ও দেবী রংটার নিথর দেহ বিছানায় লেপ দিয়ে ঢাকা। পরে আশপাশের লোকজন আসে। খবর পেয়ে মরদেহ দুটি উদ্ধার করে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।

গৃহকর্মী রিতা উড়াও বলেন, সকালে এসে বাসার গেট খোলা দেখেন তিনি। দোতলায় গিয়ে থাকার ঘরের দরজাও খোলা। ডাকাডাকি করে কোনও সাড়া না পেয়ে তিনি চমকে যান। একপর্যায়ে বিছানার লেপ উল্টিয়ে দেখেন দু’জনের মরদেহ পড়ে আছে।

Manual4 Ad Code

জয়পুরহাট সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মুমিনুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতদের শরীরে আঘাতের তেমন কোন চিহ্ন নেই। এটা হত্যাকাণ্ড কি না তদন্ত করে দেখা হচ্ছে। শ্বাসরোধ করে হত্যা করা হতে পারে বলেও জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual7 Ad Code