বৃহস্পতিবার প্রধানমন্ত্রী বরাবরে পাথর ব্যবসায়ীদের স্মারকলিপি

প্রকাশিত: ২:২৩ অপরাহ্ণ, অক্টোবর ৪, ২০১৬

বৃহস্পতিবার প্রধানমন্ত্রী বরাবরে পাথর ব্যবসায়ীদের স্মারকলিপি

Manual6 Ad Code

images-1সুরমা মেইল ডেস্ক :: সিলেটের কোয়ারিসমূহ থেকে ম্যানুয়েল পদ্ধতিতে পাথর উত্তোলনের সুযোগ দানের দাবিতে বৃহস্পতিবার প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি দেয়া হবে। সিলেটের জেলা প্রশাসকের মাধ্যমে এ স্মারকলিপি প্রদান করা হবে।

কোম্পানীগঞ্জ স্টোন ক্রাশার মিল মালিক সমিতির সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুন নূর জানান, বোমা মেশিন বন্ধ করলেও আমরা কোয়ারি থেকে ম্যানুয়েল পদ্ধতিতে পাথর উত্তোলনের সুযোগ চাই।

Manual6 Ad Code

তিনি জানান, এ নিয়ে সোমবার তারা বৈঠক করেছেন। বৈঠকে বৃহস্পতিবার সিলেটের জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি দেয়ার সিদ্ধান্ত হয়েছে। এ নিয়ে তারা সংবাদ সম্মেলনসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণের সিদ্ধান্তও নিয়েছেন বলে জানান তিনি।

Manual6 Ad Code

প্রসঙ্গত, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী সিলেটের ভোলাগঞ্জ, জাফলং, বিছনাকান্দি এবং শাহ আরফিন টিলা থেকে গত এক মাস ধরে পাথর উত্তোলন বন্ধ রয়েছে।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual3 Ad Code