বেড়াতে গিয়ে পানিতে ডুবে স্কুলছাত্রী দুই বোনের মৃত্যু

প্রকাশিত: ৪:৩৯ অপরাহ্ণ, ডিসেম্বর ২৪, ২০১৭

বেড়াতে গিয়ে পানিতে ডুবে স্কুলছাত্রী দুই বোনের মৃত্যু

Manual3 Ad Code

টাঙ্গাইলের দেলদুয়ারে পানিতে ডুবে দুই স্কুল ছাত্রী বোনের মৃত্যু হয়েছে। রোববার বেলা ১১টার দিকে উপজেলার ফাজিলহাটী ইউনিয়নের ফুলতারা গ্রামের কোমর উদ্দিন শিকদারের বাড়িতে  এ মর্মান্তিক ঘটনাটি ঘটেছে।

Manual6 Ad Code

মৃতরা হলো- রাজধানী ঢাকার মিরপুর এলাকার বাবুল মিয়ার মেয়ে দোলন (১৫) ও মো: বুদ্দু মিয়ার মেয়ে স্মৃতি (১৬)। তারা সম্পর্কে চাচাতো বোন। তারা দুইজনই হযরত শাহ আলী মিরপুর-১ উচ্চ বিদ্যালয়ের ছাত্রী। জেএসসি পরীক্ষা শেষে তারা মায়ের সঙ্গে ফুফুর বাড়িতে বেড়াতে এসেছিল।

Manual8 Ad Code

উদ্ধারকারী ফুলতারা গ্রামের মো: হাফেজ মিয়া বলেন, সকাল ১১টার দিকে দুই বোন ফুফুর বাড়ির পাশে পুকুরে গোসল করতে নামে। সাঁতার না জানায় তারা পুকুরের গভীর পানিতে তলিয়ে যায়। পুকুর পাড়ে দাঁড়িয়ে থাকা শিশুরা তাদের দু’জনকে তলিয়ে যেতে দেখে ডাকাডাকি শুরু করলে আশপাশের লোকজন এসে তাদের উদ্ধার করতে কয়েকজন পুকুরে নামেন।

পুকুর ভর্তি কচুরিপানা থাকায় উদ্ধারে কিছুটা বিলম্ব হয়। প্রায় ১৫ মিনিট পর তাদের উদ্ধার করে দেলদুয়ার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code