বেড়াতে নিয়ে মা-মেয়েকে দল বেঁধে ধর্ষণ, গ্রেপ্তার ২

প্রকাশিত: ৫:০৪ অপরাহ্ণ, অক্টোবর ১০, ২০২১

বেড়াতে নিয়ে মা-মেয়েকে দল বেঁধে ধর্ষণ, গ্রেপ্তার ২

Manual7 Ad Code

সুরমা মেইল ডেস্ক : শেরপুরের নালিতাবাড়ীতে বেড়ানো শেষে বাড়িতে নিয়ে মা-মেয়েকে দল বেঁধে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

Manual8 Ad Code

রোববার (১০ অক্টোবর) সকালে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুইজন হলেন- সাত্তার (৪৫) ও সাদেক আলী (৩০)।

 

পুলিশ জানায়, কয়েকদিন আগে গৃহবধূ ও তার কিশোরী (১৬) মেয়েকে সঙ্গে নিয়ে নালিতাবাড়ী উপজেলায় বাবার বাড়ি বেড়াতে যান। শনিবার বেলা ১১টার দিকে প্রতিবেশী দুই ভাই সাত্তার ও সাদেক মা-মেয়েকে ঘুরতে নিয়ে যান। সারাদিন বেড়ানোর পর রাতে কৌশলে তাদের পলাশিকুড়া গ্রামের জনশূন্য একটি বাড়িতে নিয়ে যান তারা। সেখানে নেওয়ার পর ওই দুই ভাইসহ সাতজন মিলে মা-মেয়েকে পালাক্রমে ধর্ষণের পর ফেলে রেখে যান।

 

Manual2 Ad Code

রোববার সকালে ধর্ষণের শিকার মা-মেয়ে বাড়ি ফিরে ঘটনাটি জানালে স্বজনরা ৯৯৯-এ কল করেন। পরে নালিতাবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদলের নেতৃত্বে ঘটনাস্থলে অভিযান চালিয়ে সাত্তার ও সাদেককে আটক করে থানায় নিয়ে যায়। দুপুরে ভুক্তভোগী নারী বাদী হয়ে নালিতাবাড়ী থানায় সাতজনের বিরুদ্ধে মামলা করেন।

 

নালিতাবাড়ী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল বলেন, সকালে ৯৯৯ থেকে খবর পেয়ে আমরা অভিযান চালিয়ে ধর্ষণের অভিযোগে দুজনকে আটক করি। এ ঘটনায় সাত জনের নামে মামলা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

Manual3 Ad Code

 

একই সঙ্গে ভুক্তভোগী মা-মেয়েকে ডাক্তারি পরীক্ষার জন্য শেরপুর সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

Manual6 Ad Code

 

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code