ব্যবসায়ীকে কুপিয়ে খুন

প্রকাশিত: ৭:৩৭ অপরাহ্ণ, ডিসেম্বর ৪, ২০১৭

ব্যবসায়ীকে কুপিয়ে খুন

Manual4 Ad Code

মাদারীপুর পৌর এলাকার ৩ নং ওয়ার্ডের মাদক মুক্ত যুব সংঘ নামের একটি স্থানীয় সংগঠনের সভাপতি ও পুরান বাজার শান্তিনগর এলাকার কাঠ ব্যবসায়ী কাজী নাসির উদ্দিনকে (৪০) সন্ত্রাসীরা কুপিয়ে জখমের পর ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় রোববার রাতে মারা গেছে।

Manual1 Ad Code

স্থানীয়, পারিবারিক ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে কাজী নাসির উদ্দিন পুরান বাজারের একটি চায়ের দোকানে বসে চা খাচ্ছিল। এসময় মাদকসেবি আল-আমিন ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে কাজী নাসির উদ্দিনকে গুরুতর জখম করে।

Manual4 Ad Code

পরে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে মাদারীপুর সদর হাসপাতালে পরে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। সেখানে তার অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় রবিবার রাতে কাজী নাসির উদ্দিন মারা যায়। অভিযুক্ত আল-আমিন মাদারীপুর সদর উপজেলার রাস্তি এলাকার বজলু খানের ছেলে। দীর্ঘদিন ধরে শহরের বিভিন্ন এলাকায় মাদক বিক্রি করতো আল-আমিন। কয়েকমাস আগে আল-আমিনকে মাদকসহ পুলিশে ধরিয়ে দেয় মাদক মুক্ত যুব সংঘ সংগঠনের সভাপতি কাজী নাসির উদ্দিন। এরপর জেল থেকে বের হয়েছে ক্ষিপ্ত হয়ে উঠে আল আমিন। প্রতিশোধ নেয়ার জন্য সুযোগ খুঁজে। শুক্রবার সকালে চায়ের দোকানে পেয়ে দেশীয় ধারলো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায়।

Manual2 Ad Code

নিহত কাজী নাসির উদ্দিনের চাচাতো ভাই মহিউদ্দিন কাজী বলেন, আল-আমিন একজন মাদক বিক্রেতা। আমার ভাই বিভিন্ন সময় মাদক বিক্রিতে আল-আমিনসহ এলাকার সমস্ত মাদক বিক্রেতাকে বাধা প্রদান করে। এতে ক্ষুব্ধ হয় মাদক ব্যবসায়ীরা। একারণেই আমার ভাইকে কুপিয়ে হত্যা করা হয়। আমরা এর বিচার চাই।

মাদারীপুর সদর থানার ওসি কামরুল হাসান বলেন, এ ঘটনায় থানায় প্রথমে একটি মারামারির মামলা হয়েছে। এখন যেহেতু ঐ লোক মারা গেছে তাই পূর্বের মামলার সাথে ৩০২ ধারা সংযুক্ত করা হবে। এ ছাড়াও আল আমিনের বিরুদ্ধে মাদারীপুর সদর থানায় পুরাতন ৩টি মামলা রয়েছে। আসামীকে গ্রেফতারের চেষ্টা  চলছে।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code