সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৩১ অপরাহ্ণ, জানুয়ারি ৩, ২০১৮
ফরিদপুরে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ।
শহরের আলীমুজ্জামান বেইলি সেতুর ব্রিজের নিচের কুমার নদ থেকে বুধবার দুপুরে লাশটি উদ্ধার করা হয় বলে ফরিদপুর কোতোয়ালি থানার ওসি মো. নাজিমউদ্দিন জানান।
তাৎক্ষণিকভাবে নিহতের নাম-পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।
ওসি মো. নাজিমউদ্দিন বলেন, স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ গিয়ে বস্তাবন্দি অবস্থায় লাশটি উদ্ধার করে। নিহতের গলায় গামছা বাঁধা রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
Design and developed by ওয়েব হোম বিডি