সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:০৬ অপরাহ্ণ, এপ্রিল ২৬, ২০১৭
সুরমা মেইল ডেস্ক :: টাঙ্গাইল জেলার বাসাইলে জমি নিয়ে বিরোধের জের ধরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন হয়েছে।
মঙ্গলবার বিকেলে উপজেলার ফুলকি ইউনিয়নের হাট বালিয়া গ্রামে।
পারিবারিক সুত্রে জানা যায়, উপজেলার হাট বালিয়া দক্ষিণপাড়া গ্রামের মৃত সুমেজ উদ্দিনের ছেলে হানিফ (৫০) ও দুলাল (৪৫) এর সাথে জমির ভাগ নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। দু’পক্ষের পাল্টাপাল্টি মামলাও চলছিল। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার ছোট ভাই দুলালের মামলার তদন্ত করতে যায় বাসাইল থানা পুলিশ।
নিহতের স্বজনরা জানান, পুলিশ চলে যাওয়ার পর বড় ভাই হানিফ ওরফে হানিফাসহ কয়েকজনে মিলে ছোট ভাই দুলালের ওপর আক্রমণ করে। এতে দুলাল গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে।
নিহতের স্ত্রী সুফিয়া বেগম বলেন, দীর্ঘদিন ধরে জমি নিয়ে মামলা চলছিল। পুলিশ ঐ মামলার তদন্ত করে যাওয়ার পর আমার স্বামীকে ওরা ১২/১৩ জনে মিলে লাঠি দিয়ে পিটিয়ে ও দা দিয়ে কুপিয়ে মেরে ফেলেছে।
বাসাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
Design and developed by ওয়েব হোম বিডি