ভাবি হত্যাকারী দেবর কানাইঘাট থেকে গ্রেপ্তার

প্রকাশিত: ৮:৩৬ অপরাহ্ণ, মে ১৫, ২০২২

ভাবি হত্যাকারী দেবর কানাইঘাট থেকে গ্রেপ্তার

Manual8 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
সুনামগঞ্জের জামালগঞ্জে জমি নিয়ে পূর্ববিরোধের জের ধরে দায়ের কোপে ভাবি হত্যার দায়ে আপন দেবরকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

 

রোববার (১৫ মে) রাত ৮টার দিকে র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার এএসপি সোমেন মজুমদার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

 

Manual6 Ad Code

এরআগে রোববার ভোর ৪টার দিকে সিরেটের কানাইঘাট থানাধীন খুলুরমাটি গ্রামের জয়নাল মিয়ার বাড়ি থেকে মো. একরামুল হোসেনকে (দেবর) গ্রেপ্তার করে র‍্যাব-৯, সিপিসি-৩, সুনামগঞ্জ ক্যাম্প’র এক আভিযানিক দল।



গ্রেপ্তারকৃত মো: একরামুল হোসেন (৪০) জামালগঞ্জ উপজেলার ৫নং ভীমখালী ইউপির চান্দবাড়ি গ্রামের মো: মৃত আব্দুল মতিনের ছেলে। সে ভাবি হত্যা মামলার একমাত্র আসামী।

Manual6 Ad Code

 

সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, গত ৯ মে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার চানবাড়ি গ্রামে জমিজমা নিয়ে পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষ দেবরের দায়ের কোপে ভাবি সুলেখা বেগম (৫৫) মারাত্মক আহত হন। পরে তাকে উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় সুনামগঞ্জ সদর হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (১৩ মে) তিনি মৃত্যুবরণ করেন।

 

এ ঘটনায় শনিবার (১৪ মে) একজনকে আসামি করে সুনামগঞ্জের জামালগঞ্জ থানায় একটি হত্যা মামলা করা হয়। এই মামলার তদন্তের ধারাবাহিকতায় আসামি মো. একরামুল হোসেনকে গ্রেপ্তার করে র‍্যাব। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করেছে।

Manual6 Ad Code

 

পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণসহ গ্রেপ্তারকৃতকে জামালগঞ্জ থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

Manual6 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code