ভালুকায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে পিকআপের ধাক্কা, নিহত ২

প্রকাশিত: ৪:১১ অপরাহ্ণ, জুন ২৬, ২০২১

ভালুকায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে পিকআপের ধাক্কা, নিহত ২

Manual3 Ad Code

ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহের ভালুকায় সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় ময়মনসিংহে আরও একজন আহত হয়েছেন। তবে হতাহত ব্যক্তিদের নামপরিচয় জানা যায়নি।

Manual2 Ad Code

 

শুক্রবার (২৫ জুন) রাতে ঢাকা-ময়মনসিংহ সড়কের ভরাডোবা নিশিন্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

ভালুকা ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র কর্মকর্তা আল মামুন বলেন, নিশিন্দা এলাকায় একটি মালবাহী ট্রাক দাঁড়িয়ে ছিল। রাত একটার দিকে শেরপুর থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা একটি পিকআপ ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে পিকআপের সামনের অংশ দুমড়ে মুচড়ে ট্রাকের নিচে ঢুকে যায়।

Manual2 Ad Code

 

Manual4 Ad Code

পরে স্থানীয়রা খবর দিলে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ট্রাকের পেছন থেকে পিকআপটি বের করে। এছাড়া পিকআপের সামনের অংশ কেটে চালককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করলেও তার সঙ্গে থাকা দুইজনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

Manual8 Ad Code

 

তিনি আরো জানান, পিকআপের চালককে হাসপাতালে পাঠানো হয়েছে। তার অবস্থাও আশঙ্কাজনক।

 

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code